Wednesday, December 11, 2024

‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ (যুগান্তর নিউজ)

 

‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’


রাজধানীর শাহবাগে কোটা সংস্করের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে চলছে আন্দোলন। তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করা শিক্ষার্থীরা বলেছেন ‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’। 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি হয়ে দুপুর সোয়া ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলেন, আমরা আজকে শাহবাগ মোড়েই দুপুরের খাবার খাবো। আমরা এখানে এক দুই ঘণ্টা জন্য আসিনি। আমরা দীর্ঘ সময়ের জন্য আন্দোলনে জড়ো হয়েছি। আমাদের দাবি আদায়ের আগপর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 
প্রসঙ্গত, চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। 
দাবিগুলো হলো— 
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। 
২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

কোটা-বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস, সঙ্গে অবরোধ ও যানজট (বিবিসি নিউজ)

 

কোটা-বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস, সঙ্গে অবরোধ ও যানজট


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা

Friday, August 9, 2024

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে ৯ দফা দাবিঃ বাংলাদেশ প্রতিদিন

 

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে ৯ দফা দাবি



অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস এবং এ সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেনা। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে। গত ১৬ বছরে সংঘটিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এবং এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষীসাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার বিকালে কিশোরগঞ্জে আয়োজিত এক সমাবেশে ইসলামি আন্দোলন এ সকল দাবিসহ ৯ দফা দাবি উত্থাপন করে।

শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্ত্বরে আয়োজিত সমাবেশে দলটির জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার সভাপতির বক্তব্যে ৯ দফা দাবি তুলে ধরেন।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সকল দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ, গত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নেওয়া এবং দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করা। আইন, সংবিধান ও শপথ লঙ্ঘনকারীদেরকে বিচারের মুখোমুখি করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা, দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন, সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত না নেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সভায় ইসলামী আন্দোলনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের জানমাল রক্ষায় জাতির পাহারাদার হিসেবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন, সহ সভাপতি মাওলানা এবিএম এমদাদুল্লাহ, রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তফা কামাল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মাহবুব, আবু হানিফ, সেলিম হায়দার, মাওলানা মাহমুদুর রহমান, হাফেজ মাওলানা নূর আহমদ, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুসা খাঁন, রবিউল ইসলাম শাহিন, ত্বয়াসিন বিন মুজিব প্রমুখ। সভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা মাহমুদুর রহমান এবং কুরআন তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার।

Sunday, August 4, 2024

শহীদ আব্দুল্লাহ রুবেল: চার আগষ্ট কিশোরগঞ্জে শহীদ হোন


 

খুলনা মহানগর পুলিশ সভাপতির আহত হওয়ার ফুটেজ

 খুলনা মহানগর পুলিশ সভাপতি ছাত্র আন্দোলনে ছাত্রদের প্রতিহত করতে আসে। অতঃপর ছাত্ররা সুযোগ পেয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। 




‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ (যুগান্তর নিউজ)

  ‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ রাজধানীর শাহবাগে কোটা সংস্করের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শ...