Wednesday, July 31, 2024
Thursday, July 18, 2024
কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, যানচলাচল বন্ধঃ জাগো নিউজ
কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, যানচলাচল বন্ধ
কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা। ফলে দুইঘণ্টা ধরে এ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বিন্নাটি মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থা নিয়ে আন্দোলন শুরু করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক : সমকাল নিউজ
কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জ শহরে কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালের দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের সরকারী গুরুদয়াল কলেজ, কালীবাড়ি মোড়, বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠ ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। বেলা ১২টার দিকে তারা শহরে মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ছিল লাঠি। একটি মিছিল গৌরাঙ্গবাজার মোড় হয়ে রথখলা এলাকার দিকে গেলে সেখানে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় কিশোরগঞ্জ সরকারী বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অর্ণবকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ কর্মীরা। সেখানে সাদমান নারিফ নামে সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র হাতে গুলিবিদ্ধ হয়। এছাড়া সরকারী গুরুদয়াল কলেজের ছাত্রী বিশা জান্নাত সারাসহ বেশ কয়েকজন ছাত্রীও আহত হয়েছেন।
হাসিনা-বার্তার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন কোন পথে? বিজেপিতে শুভেন্দু-‘বিতর্ক’। নজরে কী কী
হাসিনা-বার্তার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন কোন পথে? বিজেপিতে শুভেন্দু-‘বিতর্ক’। নজরে কী কী
বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিয়ো এবং টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী ছক’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র-যুব আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। সংরক্ষণ-বিরোধী এই আন্দোলনে ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিয়ো এবং টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী ছক’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলাদেশে ছাত্র আন্দোলন
বুধবার রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল, সিলেট এবং কুমিল্লা থেকে অশান্তির খবর এসেছে। সংঘর্ষ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খালি করতে গিয়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে পুলিশ। সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস এবং ‘সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করে বলে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হয় তিন আন্দোলনকারীকে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতির উপর আজ নজর থাকবে।
Tuesday, July 16, 2024
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশে ছাত্রলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া : সময় নিউজ
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশে ছাত্রলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদে শহরে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ১৬ জুলাই ) দুপুরের দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সারা দেশের মতো সকালে ১১ টার দিকে কলেজের সামনে স্মৃতিসৌধ এলাকায় সমাবেশ শুরু করে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিছিলের প্রস্তুতি নেয়।
এ সময় বেলা পৌনে বারোটার দিকে হামলা চালায় জেলা ছাত্রলীগ। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে কয়েকজন সামান্য আহত হয়।
এদিকে যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sunday, July 14, 2024
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনঃ সময়ের কন্ঠস্বর
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সারাদেশে জুড়ে টানা আন্দোলনের অংশ হিসেবে করিমগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) দুপুরে করিমগঞ্জ সরকারি কলেজের সামনে কিশোরগঞ্জ চামড়া ঘাট সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় দু’পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটক অবস্থায় থাকে। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা শ্লোগান ও দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন শেষে রাস্তা অবরোধ তুলে নেন।
কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে উঠা এ আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে অংশ নিচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন।
একদফায় বলা হয়েছে- ‘সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
Wednesday, July 10, 2024
Road blockade protest against quota system : The Daily Post
Road blockade protest against quota system

The students of Gurudayal Government College blocked the road in Kishoreganj to demand the abolition of quota system in government jobs. They protested and held a rally at Gaurangabazar area of the district city yesterday afternoon. As they held this protest rally till 12 noon, traffic jam was created on the road. Earlier, a protest procession left the Gurudayal Government College campus and reached the campus through Municipal intersection, Akhabazar, Kachari Bazar, Battala and ended with a rally.
At that time, many people had banners and festoons in their hands. At that time, they kept chanting slogans like 'There is no room for discrimination in Bangabandhu's Bengal', no discrimination in the Bengal of seventy-one', 'Quota pratha nipat jak, Medhabira mukti pak' etc.
The demand of the students is to reinstate the circular of 2018. Subject to the circular being reinstated, the commission should be constituted and 'quota reforms' should be made as soon as possible by keeping a maximum quota of 10 percent in government jobs (class 1 to 4). If proper candidates will not be found in the quota, appointment will be made on the basis of merit to ensure a corruption-free, impartial and merit-based bureaucracy.
At that time, the protesting students said that the country became independent to get rid of discrimination. Ordinary students have woken up today so that there should be no more discrimination in independent Bengal. Many students in the country are currently suffering from the frustration of not getting a job. Meanwhile, ordinary students are being treated unfairly by maintaining quota jobs. Ordinary students are falling behind due to quota.
But quota holders are getting benefits. So they want to reform the existing quota system. Quota system in jobs is like poison for common students. After protesting on the road for about an hour, the students went to the campus and held a rally. Officer-in-charge (OC) of Kishoreganj Sadar Model Police Station Mohammad Golam Mostafa said, the students moved away from the road after a while. The traffic on the road returned to normal soon.
Monday, July 8, 2024
শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য(ইত্তেফাক নিউজ)
শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়ায় তা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করা উচিত না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত (হাইকোর্ট) একটি রায় দিয়েছেন। এমনকি সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছে সরকার। আমি মনে করি, এই মুহূর্তে রায়ের বিরুদ্ধে আন্দোলন করা তাদের (শিক্ষার্থীদের) উচিত হবে না। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং এটি নিয়ে রাস্তায় নামা উচিত নয়। এ অবস্থায় তাদের ধৈর্য ধরার অনুরোধ করব। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল রাখা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্তে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে, সে বিষয়ে আমরা আমাদের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তার কার্যালয় পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়ায় তা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করা উচিত না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
Thursday, July 4, 2024
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে ইউট্যাবের উদ্বেগ (প্রথম আলো নিউজ)
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে ইউট্যাবের উদ্বেগ

কোটা বাতিলের আন্দোলন (যুগান্তর)
কোটা বাতিলের আন্দোলন
কোটা বিরোধী আন্দোলন: ঢাবির হলে ছাত্রলীগের বাধার অভিযোগ (বিডি নিউজ ২৪)
কোটা বিরোধী আন্দোলন: ঢাবির হলে ছাত্রলীগের বাধার অভিযোগ
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত হয়নি, আবেদনের শুনানি মুলতবি (প্রথম আলো)
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত হয়নি, আবেদনের শুনানি মুলতবি
কোটা আন্দোলন, ছয় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা (সময়ের আলো)
কোটা আন্দোলন, ছয় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
কোটা নিয়ে ‘এতো কীসের আন্দোলন’, প্রশ্ন প্রধান বিচারপতির (যুগান্তর নিউজ)
কোটা নিয়ে ‘এতো কীসের আন্দোলন’, প্রশ্ন প্রধান বিচারপতির
কোটা বিরোধী বিক্ষোভ সড়ক-রেল অবরোধ (মানবজমিন নিউজ)
কোটা বিরোধী বিক্ষোভ সড়ক-রেল অবরোধ
উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত পুলিশ রাস্তা ছেড়ে দেয়। শিক্ষার্থীদের অবরোধে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি- রায় পক্ষে না গেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেন, আমরা দেড়ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের পর আজকের মতো কর্মসূচি শেষ করছি। আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা পুনর্বহালের রায় দেবেন। তাই আমরা আগামীকাল বেলা ১১টায় আমাদের অবস্থান কর্মসূচি শুরু করবো। এ সময় আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান গ্রহণ করবো। যদি রায় আমাদের বিরুদ্ধে যায়, তাহলে আমরা নতুন করে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো। এ সময় আন্দোলনকারীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- স্লোগান দেন। এ সময় এক মুক্তিযোদ্ধার নাতিও কোটার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ: ২০১৮ সালের পরিপত্র বহাল ও সব ধরনের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। শিক্ষার্থীরা বলেন, গত ৫ই জুন হাইকোর্টের রায়ে এদেশের শিক্ষার্থীদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। কোটাব্যবস্থা আবার ফিরিয়ে আনা লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে প্রহসন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। কোটাপ্রথা বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বৃষ্টির মধ্যে সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের: কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও-ফার্মগেট পথ অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলনের মূল দাবি সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা প্রথার পুনর্বিন্যাস। আমরা মুক্তিযুদ্ধের বিরোধী নই, বরং দেশের অগ্রগতি রক্ষায় দেশের সকল চাকরি ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিতেই আমাদের আন্দোলন।
কোটা আন্দোলন নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন (একাত্তর নিউজ)
জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এতো কীসের আন্দোলন? সুপ্রিম কোর্ট–হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে? এ সময় আবারও এই মামলার স্থিতাবস্থা চাইলে আজ মামলাটির শুনানি হবে না বলে জানিয়ে দেয় আপিল বিভাগ।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। (ঢাকা পোস্ট)
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে একত্রিত হয়ে গেটের সামনে অবস্থান নেন এসব শিক্ষার্থীরা।
রাজপথেই সমাধান চান কোটাবিরোধীরা(DW নিউজ)
রাজপথেই সমাধান চান কোটাবিরোধীরা
‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ (যুগান্তর নিউজ)
‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ রাজধানীর শাহবাগে কোটা সংস্করের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শ...
-
ক্যান্টনমেন্ট সেনাবাহিনী গেইটের সামনে ছাত্র জনতার শক্ত অবস্থান।















