Thursday, July 18, 2024

হাসিনা-বার্তার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন কোন পথে? বিজেপিতে শুভেন্দু-‘বিতর্ক’। নজরে কী কী

 

হাসিনা-বার্তার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন কোন পথে? বিজেপিতে শুভেন্দু-‘বিতর্ক’। নজরে কী কী

বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিয়ো এবং টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী ছক’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র-যুব আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। সংরক্ষণ-বিরোধী এই আন্দোলনে ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিয়ো এবং টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী ছক’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশে ছাত্র আন্দোলন

বুধবার রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল, সিলেট এবং কুমিল্লা থেকে অশান্তির খবর এসেছে। সংঘর্ষ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খালি করতে গিয়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে পুলিশ। সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস এবং ‘সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করে বলে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হয় তিন আন্দোলনকারীকে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতির উপর আজ নজর থাকবে।

No comments:

Post a Comment

‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ (যুগান্তর নিউজ)

  ‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’ রাজধানীর শাহবাগে কোটা সংস্করের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শ...